সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৭:২৭:১১ অপরাহ্ন
ইইউ ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় আনার অনুরোধে প্রধান উপদেষ্টা ইউনূস
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আন্তরিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা নিকটবর্তী কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই আলোচনায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের নেতৃত্বাধীন ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

প্রায় আড়াই ঘণ্টার এ আলোচনায় শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টা বলেন, "ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে আপনাদের সঙ্গে আলোচনা করতে পেরে আমি আনন্দিত।"
তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় ইউরোপে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে, যা তাদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা সৃষ্টি করছে।

তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যেই বুলগেরিয়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে তাদের ভিসা সেন্টার স্থানান্তর করেছে। অন্যান্য দেশও এ প্রক্রিয়া অনুসরণ করলে উভয়পক্ষই লাভবান হবে।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক দুর্নীতি, এবং গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও প্রতিনিধিদের অবহিত করেন অধ্যাপক ইউনূস।

ইইউ প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়ায় সমর্থন জানিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার