মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

পোলিশ তরুণীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত প্রবাসী যাবজ্জীবন দণ্ড

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৭:৩২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪২:১০ অপরাহ্ন
পোলিশ তরুণীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত প্রবাসী যাবজ্জীবন দণ্ড
গ্রিসের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি যুবক সালাহউদ্দিন এস.কে (৩৩)। পোল্যান্ডের তরুণী আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত হয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়। ঘটনাটি গ্রিসের কস দ্বীপে ঘটে, যা দেশটির সাম্প্রতিককালের অন্যতম বর্বরতম অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।

পোলিশ সংবাদমাধ্যম টিভিএন-২৪ জানায়, মামলার শুনানি শুরু হয় গত সোমবার। আনাস্তাসিয়ার অপহরণ, শারীরিক নিপীড়ন ও হত্যার অভিযোগে সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা গঠন করা হয়। যুক্তিতর্ক ও প্রমাণ বিশ্লেষণের পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

বিচার চলাকালীন সালাহউদ্দিন বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও তা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি। নিহত তরুণীর বাবা এক সাক্ষাৎকারে বলেছেন, রায় এখনও চূড়ান্ত নয় এবং পরিবারের পক্ষ থেকে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০২৩ সালের জুন মাসে, ২৭ বছর বয়সী আনাস্তাসিয়া কর্মক্ষেত্র থেকে নিখোঁজ হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দক্ষিণ এশীয় সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর পর সালাহউদ্দিনের সঙ্গে স্কুটারে তার বাসার দিকে রওনা দেন। এরপর থেকেই তার সন্ধান মেলেনি। আনাস্তাসিয়া নিখোঁজ হওয়ার পর প্রেমিককে পাঠানো একটি বার্তা ছিল তার জীবনের শেষ চিহ্ন।

তদন্তকারীরা জানিয়েছেন, সালাহউদ্দিন অপরাধের পর গ্রিস ত্যাগের চেষ্টা করেছিলেন। গুগলে তিনি "মৃতদেহ কীভাবে লুকানো যায়" এবং "আঙুলের ছাপ মুছার উপায়" সম্পর্কে তথ্য অনুসন্ধান করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল আনাস্তাসিয়ার মরদেহ প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় সল্ট লেকের নিকটে ডালপালার নিচে খুঁজে পায়। ফরেনসিক রিপোর্টে তার শ্বাসরোধ ও যৌন নির্যাতনের প্রমাণ মেলে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু