সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভাতিজার ছুরিকাঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৭:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪১:৩২ অপরাহ্ন
ভাতিজার ছুরিকাঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রায় দুই সপ্তাহ আগে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত আবদুল ওয়াহেদ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত ব্যক্তি বুলাকিপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের মৃত অলিমুদ্দিনের ছেলে।

এই ঘটনায় নিহতের ছেলে জাকিরুল ইসলাম (২৯) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলেন- ফরিদুল ইসলাম (২৫), নিহতের বড় ভাই লাল মিয়া (৬০), আফজাল হোসেন (৬৫), লাল মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৫৫), এবং আফজাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৫৫)।

নিহতের পরিবারের অভিযোগ এবং মামলার এজাহার অনুযায়ী, জমি নিয়ে পূর্ব থেকে থাকা বিরোধের জেরে আবদুল ওয়াহেদ প্রায়ই বড় ভাই ও তার পরিবারের সদস্যদের হুমকির শিকার হতেন। গত ২৬ নভেম্বর রাত ৯টার দিকে তিনি বাড়ির বাইরে গেলে অভিযুক্তরা তার পথরোধ করেন। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র।

প্রথমে লাল মিয়া নেতৃত্বে শুরু হয় মারধর। একপর্যায়ে ফরিদুল ইসলাম ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। এছাড়াও লাল মিয়া তার পায়ে আঘাত করে এবং আফজাল হোসেন গলা চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করে। অন্য অভিযুক্তরা তাকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করেন।

তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, "মামলার আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার