বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

চার দিনের লড়াই শেষে ডেঙ্গুতে প্রাণ হারালো ছোট্ট রিফাহ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৬:১৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪০:৫২ অপরাহ্ন
চার দিনের লড়াই শেষে ডেঙ্গুতে প্রাণ হারালো ছোট্ট রিফাহ
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি প্রভাতি শাখার তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী রিফাহ নানজিবা। ২২ নভেম্বর (শুক্রবার) আকস্মিকভাবে সে জ্বরে আক্রান্ত হয়। পরিবারের ধারণা ছিল এটি সাধারণ ভাইরাস জ্বর। তবে পরদিন ডেঙ্গু পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে দ্রুত ভর্তি করা হলেও মাত্র চারদিনের ব্যবধানে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেই থেমে যায় রিফাহ’র হৃদস্পন্দন।

ছোট্ট এই শিশুটির অকাল মৃত্যুতে তছনছ হয়ে গেছে তার বাবা রায়হানুল হকের পরিবার। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিফাহ ছিল খুবই প্রতিভাবান। সে ছবি আঁকায় পারদর্শী ছিল এবং নিয়মিত নামাজ-তসবিহ আদায় করত। পড়াশোনায়ও ছিল এগিয়ে। বাবা আদর করে তাকে ডাকতেন ‘পরি’ নামে। তার এমন হঠাৎ বিদায়ে কেউই মানতে পারছে না। আত্মীয়-স্বজনের মুখে একই প্রশ্ন: ‘কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলো রিফাহ?’

রিফাহ’র বাবা রায়হানুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এটুআই প্রোগ্রামের একজন কনসালট্যান্ট। তিনি জানান, শুক্রবার থেকে রিফাহর জ্বর শুরু হয়। শনিবার সন্ধ্যার মধ্যেই তার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের নির্দেশনায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার থেকে তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

সোমবার সকালে তার প্রেসার নেমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। যদিও বিকাল পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল ছিল, রাত থেকেই তার অবস্থা অবনতির দিকে যায়। বাবার কথায়, “আমার মেয়ে বারবার পানি চাইছিল, আমরা তাকে সামান্য পানি দিয়ে ঠোঁট ভেজাতাম। তার কষ্ট সহ্য করা যাচ্ছিল না। মঙ্গলবার সকালেই আমাদের ‘পরি’ চলে গেলো।”

রিফাহ’র বাবা আরও জানান, তার দুই মেয়ের মধ্যে রিফাহ বড়। ছোট মেয়ে ক্লাস ওয়ানে পড়ে। বড় মেয়ের অকাল প্রয়াণে তার মা একেবারে ভেঙে পড়েছেন। তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৭। একই দিনে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৮৬ জন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী