রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী

বিসিএসে নতুন নিয়মে আবেদনকারীদের জন্য সুখবর

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৪:৫৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৬:০৫:০০ অপরাহ্ন
বিসিএসে নতুন নিয়মে আবেদনকারীদের জন্য সুখবর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সম্প্রতি ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর সংশোধন করেছে। পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। পাশাপাশি, আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৮ নভেম্বর বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা রাখা হয়েছিল। তবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এটি ছিল ১০০ টাকা। পরে ওইদিন সন্ধ্যায় ফি কমানোর ঘোষণা দেয় বিপিএসসি।

৪৭তম বিসিএসের মাধ্যমে এবার ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদে ২০১টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদন প্রক্রিয়া ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

প্রার্থীদের আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস

আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস