মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

চার মাসের রেমিট্যান্স ৮ বিলিয়ন ডলার ছাড়াল

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৬:৩৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৭:১৮:১১ অপরাহ্ন
চার মাসের রেমিট্যান্স ৮ বিলিয়ন ডলার ছাড়াল
চলমান অর্থবছরের শুরু থেকে প্রবাসীদের পাঠানো আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই ধারা অব্যাহত রেখে নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৭ কোটি ৩৩ লাখ ডলার। দেশের মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক থেকে এসেছে ১৪ কোটি ৫৮ লাখ ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২২ কোটি ৩১ লাখ ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৮০ হাজার ডলার।

তবে, কিছু ব্যাংক নভেম্বর মাসে রেমিট্যান্স সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, এবং বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে, জুলাই মাসে রেমিট্যান্স আসে ১৯১ কোটি ডলার। আগস্টে তা বৃদ্ধি পেয়ে হয় ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ২৪০ কোটি, এবং নভেম্বর মাসে এলো প্রায় ২২০ কোটি ডলার। উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালের জুলাই মাসে এক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একটি রেকর্ড।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল