বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন ত্বক পরিষ্কারে ফেসওয়াশ ও ক্লিনজার: জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম মক্কা জোটে যুক্ত হতে পারবে নতুন দেশ, তবে মানতে হবে শর্ত সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন লোডশেডিং কমাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ডা. জাহেদ উর রহমান কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, চোখের জলে ভাসছে আর্জেন্টিনা জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব ৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

এইচআইভি সংক্রমিতদের মধ্যে ৫৫% শতাংশই বিবাহিতরা

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:০৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:০৮:৩৩ অপরাহ্ন
এইচআইভি সংক্রমিতদের মধ্যে ৫৫% শতাংশই বিবাহিতরা
এইডস বা এইচআইভি একটি ভয়ানক রোগ, যা অনেক ক্ষেত্রেই জীবনঘাতী। সাম্প্রতিক সময়ে দেশে এই রোগের সংক্রমণ বাড়ছে। গত এক বছরে নতুনভাবে শনাক্ত হয়েছে ১,৪৩৮ জন এইডস রোগী। এই সংখ্যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।
 
 
নতুন সংক্রমিতদের মধ্যে ৫৫ শতাংশ বিবাহিত। পুরুষ আক্রান্তের হার ৭৭ শতাংশ, নারীদের ২২ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ১ শতাংশ। মৃতদের মধ্যে বেশিরভাগের বয়স ৬০ বা তার বেশি।
 
 
স্বাস্থ্য অধিদপ্তরের এসটিডি বা এইডস প্রোগ্রামের তথ্য অনুসারে, নতুন আক্রান্তদের ৬৩ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। এছাড়া, ২০ থেকে ২৪ বছরের মধ্যে আক্রান্তের হার ২১ শতাংশ। নতুন শনাক্তকৃতদের মধ্যে ১০ শতাংশ রোহিঙ্গা, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের।
 
 
বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে ৪০৬ জন, চট্টগ্রামে ৩২৬ জন, খুলনায় ১৫৪ জন, রাজশাহীতে ১৪৭ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ থেকে ৮৬ জন নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
 
 
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মাহফুজার রহমান সরকারের মতে, পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় শনাক্তের হার বেড়েছে। এটি সংক্রমণ বৃদ্ধি হিসেবে বিবেচিত নয়। আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা হয়েছে, যা রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমিয়েছে।
 
 
বিশেষজ্ঞরা মনে করেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যেমন শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী ও সমকামী জনগোষ্ঠী, বৈষম্যের শিকার হন। এর ফলে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হন, যা রোগ সংক্রমণের হার বাড়িয়ে তোলে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস