বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে আসার তাগিদ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:১২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৪৭:০১ অপরাহ্ন
ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে আসার তাগিদ
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পূর্বেই আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসার আহ্বান জানিয়েছে বেশ কিছু মার্কিন বিশ্ববিদ্যালয়। ধারণা করা হচ্ছে, নতুন প্রশাসন অভিবাসী নীতিতে কড়াকড়ি আরোপ করতে পারে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে।

আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। শপথের দিনই তিনি অভিবাসন ও বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে পারেন বলে খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মোট শিক্ষার্থীর অর্ধেকের বেশি ভারত ও চীনের নাগরিক। যদিও গত বছর চীনা শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা হ্রাস পেলেও ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উল্লেখ্য, ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনী প্রচারণায় তিনি অভিবাসন নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপগুলি বৈশ্বিক অভিবাসন এবং বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা