বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

জনগণ ছাড়া ভারতের আশীর্বাদে ক্ষমতায় আসা সম্ভব না

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:৫৫:১৩ অপরাহ্ন
জনগণ ছাড়া ভারতের আশীর্বাদে ক্ষমতায় আসা সম্ভব না
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের রাজনৈতিক মহলে একটি গভীর বিভ্রান্তি রয়েছে—ভারতের সমর্থন ছাড়া এদেশে ক্ষমতায় আসা সম্ভব নয়।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বহিরাগত শক্তির সহায়তা নয়, জনগণের ম্যান্ডেটই ক্ষমতায় যাওয়ার একমাত্র বৈধ উপায়। এ ধরনের চিন্তাধারা স্বাধীন দেশের জন্য অমর্যাদাকর।

তিনি আরও বলেন, যারা মনে করেন বিদেশি শক্তির সহায়তা ছাড়া ক্ষমতায় আসা অসম্ভব, তাদের শেখ হাসিনার উদাহরণ স্মরণ করা উচিত। তার আমলেই ভারতের সবচেয়ে বড় সমর্থন ছিল। কিন্তু দেশের জনগণ কীভাবে তাদের অবস্থান বদলে দিয়েছে, তা আমরা সবাই জানি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে জনগণের মতামত ও ভোটের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।

কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, কুমিল্লা দীর্ঘদিন অবহেলিত থেকেছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে কাজ করব এবং বিভাগ হলে তা কুমিল্লা নামেই হবে।

অনুষ্ঠানে কুমিল্লাসহ বিভিন্ন এলাকার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ৩৫ জনের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা