রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আমিরাতে মুক্তি পেলেন আরও ৭৫ প্রবাসী বাংলাদেশি

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৮:১৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৮:৩২:৩১ অপরাহ্ন
আমিরাতে মুক্তি পেলেন আরও ৭৫ প্রবাসী বাংলাদেশি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ৭৫ বাংলাদেশি মুক্তি পেয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মো. সারওয়ার আলম।

সারওয়ার আলম জানান, বর্তমানে এ ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে আর কোনো বাংলাদেশি আটক নেই। এর আগে, জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতার আন্দোলনে নিপীড়নের প্রতিবাদে আমিরাতে হওয়া মিছিলে অংশ নেওয়ায় আটক হওয়া আরও ৭৫ প্রবাসীকে ক্ষমা করে দিয়েছে দেশটির সরকার।

এক ফেসবুক পোস্টে সারওয়ার আলম বলেন, এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জন বাংলাদেশি মুক্তি পেয়েছেন। এর আগে, ৩ সেপ্টেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ২৮ আগস্ট প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেখানে প্রবাসীদের শাস্তি মওকুফের বিষয়টি গুরুত্ব পায়।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে কয়েকজনকে দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়া হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার