শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:৩২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:০২:৫৩ অপরাহ্ন
পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
সাভারের আমিনবাজারে ঋণের বিরোধের জেরে মুক্তার (৩৪) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রনি প্রামাণিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যবহৃত একটি পুরোনো স্টিলের কাঁচি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য জানান।

তিনি জানান, গত ৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বড়দেশী পশ্চিমপাড়ার একটি ফাঁকা জায়গায় মুক্তারকে কাঁচি দিয়ে আঘাত করা হয়। নিহত মুক্তারের বাড়ি কুমিল্লার মুরাদনগরের ভিটি পাঁচ পুকুরিয়া গ্রামে। তিনি আমিনবাজারে বসবাস করতেন এবং পেশায় ছিলেন পরিবহন হেলপার।

ঘাতক রনি প্রামাণিক পাবনার বেড়া থানার বাসিন্দা। তারা একই এলাকায় থাকতেন এবং বন্ধুত্বের সম্পর্ক ছিল। ধার করা টাকা ফেরত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রনি মুক্তারকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেন।

এ ঘটনায় মুক্তারের স্ত্রী শাহানাজ একটি মামলা দায়ের করেন। সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিঞার নেতৃত্বে এসআই মো. ফয়সাল আলমের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পাবনার আমিনপুর থানার চা দোকানের সামনে থেকে রনিকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে রনি হত্যার বিষয়টি স্বীকার করেন। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা