বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৮:৩৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৪:৪৩ অপরাহ্ন
অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন
ভৈরবে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভৈরব পৌরসভার রাণীর বাজার এলাকার শাহী মসজিদের পেছনে একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতরা হলেন জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা মল্লিক (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)। জনি স্থানীয় বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, জনি ও তার পরিবার শাহী মসজিদের পেছনে ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন। গত রোববার তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নরসিংদীর আনারাবাজার নিজ গ্রামে যান। সেখান থেকে সোমবার সন্ধ্যায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেন।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে সন্দেহ হয়। দুপুর তিনটার দিকে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায়, ফ্ল্যাটের ভেতরে চারটি নিথর দেহ। জনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

জনির মা শিখা রাণী বিশ্বাস জানান, বিয়ের পর থেকেই জনি ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি সব সময় বিষয়টি চেপে যেতেন।

পুলিশের ধারণা, জনি প্রথমে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। এরপর দুই শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেন। পরে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত ঘটনা বলে মনে হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী