শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

প্রাক্তন স্বামীর কবর জিয়ারতে চিত্রনায়িকা পরীমনি

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৮:২৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৪:২২ অপরাহ্ন
প্রাক্তন স্বামীর কবর জিয়ারতে চিত্রনায়িকা পরীমনি
সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন। বৃহস্পতিবার রাতে বন্ধু মনিরের সঙ্গে মোটরসাইকেলে ঢাকার পথে রওনা হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

পরীমনি বলেন, “এবার বাড়িতে আসার পর মা আমাকে জানালেন যে ইসমাইল বাইক দুর্ঘটনার শিকার হয়েছে। শুনে আমি হতবাক হয়ে গেলাম। পরে জানতে পারি সে মারা গেছে। নানুর মৃত্যুবার্ষিকীতে বাড়িতে আসি, কিন্তু এমন শোক সংবাদ শুনব, তা কল্পনাও করিনি। বিষয়টি মেনে নেওয়া আমার জন্য অত্যন্ত কঠিন।”

মৃত্যুর পর প্রিয়জনের মুখ দেখা তার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে পরীমনি বলেন, “এই জীবনে একমাত্র নানুর মৃত্যুর পর তার মুখ দেখার সাহস হয়েছিল। ইসমাইলের ক্ষেত্রে সেটি সম্ভব হয়নি। তবে আমি তার কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানেই আমাদের পরিবারের আরও কয়েকজনের কবর রয়েছে। ইসমাইলের কবরটি সেখানে সবচেয়ে নতুন। তার বাবাসহ আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। সম্পর্কটা হয়তো বদলে গেছে, কিন্তু আত্মীয়তার বন্ধনটা চিরস্থায়ী।”

২০১২ সালের ২৮ এপ্রিল চিত্রনায়িকা পরীমনির (শামসুন্নাহার স্মৃতি) সঙ্গে ইসমাইল হোসেনের বিয়ে হয়েছিল। ইসমাইল ছিলেন মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা