মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

'আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না'

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৬:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৭:০৫:০৩ অপরাহ্ন
'আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না'
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষের ভোটাধিকার কার্যত ছিল না। ২০১৪, ২০১৮, এবং ২০২৪ সালের নির্বাচনগুলোতে ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছানোর আগেই তাদের বলা হয়েছে, "আপনার ভোট হয়ে গেছে, ফিরে যান।" তিনি উল্লেখ করেন, "আমি নিজেও সংসদ সদস্য থাকা অবস্থায় ভোট দিতে পারিনি।"

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি বলেন, "গণতন্ত্র হত্যা করার ধারাবাহিকতা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা এবং প্রায় সব সংবাদপত্র বন্ধ করে শুধুমাত্র চারটি পত্রিকা চালু রাখা গণতন্ত্রের পরিপন্থী। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের কথা বললেও ক্ষমতায় গিয়ে সেই গণতন্ত্রের পথ বন্ধ করে দেন।"

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে শিক্ষা, বিচার ব্যবস্থা, এবং আর্থিক খাতসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। তিনি দাবি করেন, জামায়াতের অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং বহু ভুয়া মামলায় জড়ানো হয়েছে।

এসময় ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, "দেশ ছেড়ে পালালেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। গোপালগঞ্জবাসীকে সতর্ক থাকতে হবে। যে কোনো সময় আমি দেশে ফিরে আসব।"

জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, জেলা সেক্রেটারি নুরুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়