বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

নৌবাহিনীর বিভিন্ন পদে নিয়োগ: আবেদন শেষ হচ্ছে ১৯ ডিসেম্বর

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৫:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৬:২৫:৩৪ অপরাহ্ন
নৌবাহিনীর বিভিন্ন পদে নিয়োগ: আবেদন শেষ হচ্ছে ১৯ ডিসেম্বর
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ১৫ ও ১৬তম গ্রেডভুক্ত ড্রাইভিং সংশ্লিষ্ট মোট ৮৮টি পদে জনবল নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট নিয়মে আবেদন জমা দিতে পারবেন। আবেদন পাঠাতে হবে কেবল ডাকযোগে।

পদের বিবরণ
১. এমটিডি:

পদ সংখ্যা: ৬১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাশ। ভারী যানবাহন চালানোর লাইসেন্স ও পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
২. ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১):

পদ সংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি পাস। ভারী জলযান চালনার লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৩. ক্রেন ড্রাইভার (ক্লাস-১):

পদ সংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি পাস। ভারী যানবাহন চালনার লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা আবশ্যক।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৪. ফর্ক লিফট ড্রাইভার:

পদ সংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি পাস। তিন বছরের অভিজ্ঞতা সহ ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৫. লিডিং ফায়ারম্যান:

পদ সংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি পাস। ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা এবং চালনার লাইসেন্স প্রয়োজন।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৬. ফায়ার ইঞ্জিন ড্রাইভার:

পদ সংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি পাস। ভারী যানবাহন চালনায় ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৭. ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২):

পদ সংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি পাস। তিন বছরের অভিজ্ঞতা ও ভারী জলযান চালনার লাইসেন্স থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. ক্রেন ড্রাইভার (ক্লাস-২):

পদ সংখ্যা: ৬
যোগ্যতা: এসএসসি পাস। ক্রেন চালনার অভিজ্ঞতা সহ লাইসেন্স থাকা আবশ্যক।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী)।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং ৮ কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর জেলা, পদের নাম এবং কোটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদন ফি
২০০ টাকা জমা দিতে হবে এবং জমাকৃত টাকার রশিদের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা
পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।

আবেদনের শেষ তারিখ
১৯ ডিসেম্বর ২০২৪।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন