শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

বন্ধুর হাতে বন্ধু খুন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৭:০৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৭:২১:২১ অপরাহ্ন
বন্ধুর হাতে বন্ধু খুন

সিলেটের কানাইঘাটে বন্ধুর আক্রমণে মৃত্যু হয়েছে এক ছাত্রদল নেতার। নিহতের নাম মো. আব্দুল মুমিন। তিনি কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর এলাকার ধনপুর গ্রামের বাসিন্দা তাজ উদ্দিনের ছেলে।

গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার একটি ফার্মেসির সামনে রাজু আহমদ নামের এক বন্ধুর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে খুরের আঘাতে মুমিন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন, আর রাজু স্থানীয় বাজারে মোবাইল ফোনের ব্যবসা করতেন।

তাদের বন্ধুত্ব থাকলেও সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধ দেখা দেয়। সেই পুরনো বিরোধের জেরেই বাকবিতণ্ডার একপর্যায়ে রাজু মুমিনের পেটে খুর দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রাজু দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মুমিনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন