শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১১:০৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১১:৪৯:২২ অপরাহ্ন
এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

সোমবার (১৮ নভেম্বর) দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাত স্বাক্ষরিত চিঠিতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে প্রেরণ করে, আগামী ২০ ও ২১ নভেম্বর ওই কর্মকর্তাদের দুদকে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থার একটি উচ্চপর্যায়ের সূত্র।

চিঠিতে কর্মকর্তাদের উপস্থিতির পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপি সঙ্গে নিয়ে আসার কথা বলা হয়েছে। এছাড়া, চট্টগ্রামের চাকতাই শাখার মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার ইউনাইটেড সুপার ট্রেডার্স, এবং খাতুনগঞ্জ শাখার সেঞ্চুরি ফুড প্রোডাক্টস-এর ঋণ পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্যে উপস্থিত হওয়ার নির্দেশ রয়েছে।

২০ নভেম্বর উপস্থিতির জন্য ডাকা কর্মকর্তারা হলেন: পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনিক তালুকদার; অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ, ছলিমা বেগম; এবং উপ-পরিচালক মো. জুবাইর হোসেন ও রুবেল চৌধুরী।

২১ নভেম্বর উপস্থিতির জন্য তলবকৃত কর্মকর্তারা হলেন: যুগ্ম পরিচালক সৈয়দ মু. আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শোয়েব চৌধুরী, মো. মঞ্জুর হোসেন খান, মো. আব্দুর রউফ; উপ-পরিচালক লেনিন আজাদ পলাশ এবং পরিচালক মো. সরোয়ার হোসাইন।

উল্লেখ্য, একই বিষয়ে এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা