সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা শেষে ডালাসের গ্যালারি পরিষ্কার করলেন জাপানি দর্শকরা অক্সফোর্ডে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কথা বললেন হাসনাত ও সাদিক আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড় প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী ‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার রামিসা হত্যা: আসামিদের আপিল গ্রহণ, বিরতিহীন শুনানির আরজি রাষ্ট্রের বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার প্রতিশোধ নিতে প্রেমিকার বিয়ে ভাঙলেন যুবক, দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি?

আবারো সড়ক অবরোধ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:২৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১১:৩০:১২ অপরাহ্ন
আবারো সড়ক অবরোধ করেছে  তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিশন গঠনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। এর আগে, তারা দিনের বেশিরভাগ সময় সড়ক ও রেলপথ অবরোধে অংশ নিয়েছিলেন যা পাঁচ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়।

সোমবার সন্ধ্যা ৭:৩০টার দিকে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে অংশ নেন। এতে মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

একই দাবিতে কলেজের ১৪ জন শিক্ষার্থী সচিবালয়ে অনশন শুরু করেছেন। তারা মন্ত্রণালয়ের আহ্বানে বৈঠকে অংশগ্রহণের জন্য সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১:১৫টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয় বেলা সাড়ে ১১টার দিকে।

এতে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যান চলাচল উভয় দিকেই বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। বিকাল ৪টা পর্যন্ত এ অবরোধ চলতে থাকে। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে কলেজে ফিরে যান। কিন্তু সন্ধ্যার পর পুনরায় তারা সড়কে ফিরে আসেন।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, নেট দুনিয়ায় তোলপাড়