G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৯:৩৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১১:২৯:৩৭ অপরাহ্ন
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবহিত করেছেন প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সোমবার (১৮ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনের আদালতে উপস্থিতির সময় তিনি এ তথ্য দেন।

প্রধান প্রসিকিউটর আরও উল্লেখ করেন, ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সময়ে মানবতাবিরোধী অপরাধের শুরু পিলখানা হত্যাকাণ্ড দিয়ে। আওয়ামী লীগ শাসনামলে শাপলা চত্বরে হেফাজতের ওপর রাতের আঁধারে অভিযানসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ ১৩ আসামি এসব কর্মকাণ্ডে তার সহায়ক ছিলেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের শাসনামলে মানবতাবিরোধী অপরাধের কোনো ঘাটতি ছিল না, যা শেখ হাসিনা করেননি। এই অভিযোগে অভিযুক্ত আসামিরা এসব অপকর্মে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়। এই গণহত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন শেখ হাসিনা।

আদালত শুনানি শেষে ১৩ আসামির গ্রেপ্তার নিশ্চিত করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন– সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

সকাল ১০টা ৫০ মিনিটে গারদখানা থেকে তাদের আদালতে হাজির করা হয় এবং ১১টা থেকে শুনানি শুরু হয়।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা