বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকে গুম ও নির্যাতনের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:৩৯:০৯ অপরাহ্ন
ট্রাইব্যুনালে শিবিরের ৭ নেতাকে গুম ও নির্যাতনের অভিযোগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতার গুম, নির্যাতন ও শারীরিক পঙ্গুত্বের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এসব পৃথক অভিযোগ জমা দেওয়া হয়।

মামলাকারীদের মধ্যে ৬ জন নিজে উপস্থিত ছিলেন, তবে একজনের নিখোঁজ থাকার কারণে তার পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন— দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, মো. আলমগীর হোসেন, আব্দুল করিম, মো. জনি ইসলাম এবং সাইফুল ইসলাম। কামরুজ্জামান এখনও নিখোঁজ রয়েছেন।

অভিযোগকারীদের সাহায্য করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আদিব। সাতটি আলাদা ঘটনায় মোট ৫৩ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে র্যা ব, পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।

প্রথম অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, মো. জনি ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মী ছিলেন। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারির রাতে তাকে পড়ার টেবিল থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং প্রশাসন ও ছাত্রলীগের কয়েকজনের সহযোগিতায় নির্যাতন করা হয়। এরপর তাকে থানা ও একটি নির্জন স্থানে নিয়ে গুলি করা হয় এবং আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজে ফেলে রাখা হয়। চিকিৎসা না করিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হলে, সাত দিন পর তার পা কেটে ফেলা হয়।

অন্যান্য অভিযোগগুলিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে ছাত্রশিবিরের নেতাদের উপর পুলিশ ও বিভিন্ন সংগঠনের হামলা, গুলিবর্ষণ, আটক এবং বর্বর নির্যাতনের ঘটনা।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী