রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বশেফমুবিপ্রবিতে নবায়নযোগ্য শক্তির অগ্রযাত্রা: অফ গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৪ ১০:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ১০:২৬:২৬ অপরাহ্ন
বশেফমুবিপ্রবিতে নবায়নযোগ্য শক্তির অগ্রযাত্রা: অফ গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) নবায়নযোগ্য শক্তি গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে। রিনিউয়েবল এনার্জি রিসার্চ সেন্টারের (আরইআরসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ল্যাব রুমে রবিবার (২৬ মে) উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান অফ গ্রিড সোলার সিস্টেম উদ্বোধন করেন।
 
ইইই বিভাগের প্রভাষক ও আরইআরসি-এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুল হকের তত্ত্বাবধানে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই প্রকল্পটি সম্পন্ন করেছে। এতে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী তানভীর আহাম্মেদ দ্বীপ, রেদোয়ান বিন আকরাম, সামাতুন মীম, মো. তানভীর ও জাহিদা আক্তার জীম নেতৃত্বে ছিলেন। প্রথম ব্যাচের রাবেয়া খান, আমান উল্ল্যাহ এবং দ্বিতীয় ব্যাচের নাদিরা ফারজানা কো-মেন্টর হিসাবে সহযোগিতা করেছেন।
 
শিক্ষার্থীদের তৈরি এই অফ গ্রিড সোলার সিস্টেম ০.৫ কিলোওয়াট ডিসি এবং এসি উভয় লোডে চলতে সক্ষম। এটি সারাদিন এবং রাতে ৪-৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। 
 
প্রকল্পে অংশ নেওয়া শিক্ষার্থী মোঃ কায়কোবাদ নিপু বলেন, "আমাদের এই প্রজেক্টটিতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বিশ্বে দ্রুত অনবায়নযোগ্য শক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের এই অফ গ্রিড সোলার সিস্টেমটি বিকল্প হিসেবে অত্যন্ত উপযোগী।"
 
উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, "আমরা এখন যেসব উৎস থেকে শক্তি পেয়ে থাকি তা এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু নবায়নযোগ্য শক্তি থেকেই যাবে। তাই এ বিষয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনীয়তার নীরিখে ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
 
তিনি আরো বলেন, সরকার এ বিষয়টির উপর বেশ জোর দিচ্ছে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে স্টোরেজ ব্যাটারির মাধ্যমে এটি ব্যবহার কবরা হচ্ছে। ভবিষ্যতে গ্রিডে ব্যবহারের জন্য বিকল্প পদ্ধতিতে নেট মিটারিং সিস্টেম চালু করতে হবে। আজ অফ গ্রিড সোলার সিস্টেম এরই অংশ।’ 
 
ভবিষ্যতে এটি বড় আকারে চালু করার কথাও জানান তিনি। ।"
 
উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার