মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

আগামীকাল সন্ধ্যায় আঘাত হানতে পারে রেমাল

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:২২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ০১:০৭:৫২ অপরাহ্ন
আগামীকাল সন্ধ্যায় আঘাত হানতে পারে রেমাল
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামীকাল রবিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আঘাত হানতে পারে। শনিবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
 
প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে সাগরে এক নম্বর সংকেত জারি করা হয়েছে এবং আগামী এক-দুই ঘণ্টার মধ্যে সংকেত বাড়বে। তিনি বলেন, রাতে বিপদ সংকেত দেওয়া হতে পারে। সাইক্লোন মোকাবিলায় ইতোমধ্যে চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
 
তিনি আরও জানান, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন থেকেই ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। সব জেলায় পর্যাপ্ত খাবার ও সরঞ্জাম মজুত রয়েছে। প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত এলাকাগুলো ঝড়ের প্রভাবে কম-বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সাত থেকে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
 
কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পাওয়া গেছে। প্রতিমন্ত্রী আরও জানান, অতিরিক্ত প্রয়োজন হলে ঢাকাসহ অন্যান্য স্থান থেকে সরবরাহ করার ব্যবস্থাও করা হয়েছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী মূল ঝড়টি আগামীকাল সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু