সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ০১:০৬:২৮ অপরাহ্ন
রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌভিক মল্লিক (২১) আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২৫ মে) রাজশাহী শহরের সাধুর মোড় এলাকায় ভাড়া করা বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধা করা হয়।
 
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন জানিয়েছেন, সহপাঠীরা সৌভিকের কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার করে। দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন আরও বলেন, "আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, সৌভিক আত্মহত্যা করেছেন। তার রুমমেটের সাথে কথা বলে জানতে পেরেছি যে, কিছুদিন ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। তবে, কী কারণে তিনি বিষণ্ণ ছিলেন, তা এখনও পরিষ্কার নয়।"
 
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, "সৌভিকের মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা মাগুরা থেকে রাজশাহী আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি