মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়া হবে

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ১১:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ১১:২৬:১৭ অপরাহ্ন
মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়া হবে
জাতিসংঘ ঘোষণা করেছে যে, মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করা হবে না। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, 'আমরা প্রতিবেদনটি পর্যালোচনা করেছি এবং আমাদের শান্তিরক্ষা বিভাগের সহকর্মীরা বিষয়টি নিয়ে কাজ করছেন।' তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার শান্তিরক্ষা মিশনে নিয়োগ বাতিল হতে পারে এবং প্রমাণিত হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিবের অঙ্গীকার হলো শান্তিরক্ষা মিশনে এমন কর্মকর্তাদের পাঠানো, যারা দক্ষতা ও সততার সর্বোচ্চ মানদণ্ড মেনে চলেন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডুজারিক বলেন, কর্মকর্তাদের যাচাই-বাছাই তিন ধাপে করা হয়: ব্যক্তিগত মানদণ্ড, স্বাগতিক দেশের যাচাই এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের যাচাই।

তিনি আরও বলেন, 'কয়েকটি দেশের ক্ষেত্রে আমরা তাদের কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি এবং এমন ঘটনার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।'

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়