বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

কাপড় ধুতে বলায় স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ১১:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ১১:২৫:৫০ অপরাহ্ন
কাপড় ধুতে বলায় স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
কুমিল্লায় এক গৃহবধূকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. মোজাম্মেল হোসেন রাজু (২৫) আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোজাম্মেল হোসেন রাজু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী ওরফে নুর আলমের ছেলে। নিহত খালেদা আক্তার (২৩) কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারার মো. মোবারক হোসেনের (৫৫) মেয়ে।

মামলার বিবরণ থেকে জানা যায়, খালেদা আক্তার ও মোজাম্মেল হোসেন রাজুর প্রেমের মাধ্যমে বিয়ে হয়। তাদের সংসারে মিম নামে ৩ বছর বয়সী একটি কন্যাসন্তান ছিল। বিয়ের পর থেকে মোজাম্মেল বেকার থাকায় খালেদা তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। ২০১৮ সালের ২ নভেম্বর মোজাম্মেল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রাতে স্বামী-স্ত্রী ও মেয়ে একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে খালেদা স্বামী মোজাম্মেলকে তার কাপড় ধোয়ার কথা বলেন। এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল খালেদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ পুকুরের পাশে ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. মোবারক হোসেন বাদী হয়ে মোজাম্মেল হোসেন রাজুর বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা প্রযুক্তির সাহায্যে মোজাম্মেলকে গ্রেফতার করে আদালতে হাজির করেন। আদালতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বৃহস্পতিবার এ ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, "আমরা আশা করছি, উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী