মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

এবার অস্কারের পাতায় জায়গা করে নিলেন আলিয়া ভাট

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ১১:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ১১:২৫:০৫ অপরাহ্ন
এবার অস্কারের পাতায় জায়গা করে নিলেন আলিয়া ভাট
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার হলো অস্কার, যা ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ প্রতি বছর এই পুরস্কার প্রদান করে। তবে পুরস্কার প্রদানের বাইরেও, প্রতিষ্ঠানটি সারা বছর জুড়ে বিভিন্ন দেশের সিনেমা, শিল্পী ও কুশলীদের অনুপ্রাণিত করতে নানা ধরনের অনলাইন কার্যক্রম পরিচালনা করে থাকে। এবার এই অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে।

২২ মে, বুধবার, দ্য অ্যাকাডেমির ইনস্টাগ্রাম পেজে ‘কলঙ্ক’ সিনেমার গান ‘ঘর মোরে পারদেসিয়া’র একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, “কলঙ্ক’ সিনেমার ‘ঘর মোরে পারদেসিয়া’ গানে পারফর্ম করছেন আলিয়া ভাট। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও বৈশালী মাড়ে।”

পোস্টে আরও উল্লেখ করা হয় ছবিটির নির্মাতা অভিষেক বর্মণ, অভিনয়শিল্পী বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহার নাম। পাশাপাশি গানের কম্পোজার প্রীতম চক্রবর্তী ও গীতিকার অমিতাভ ভট্টাচার্যের নামও তুলে ধরা হয়।

অস্কার কর্তৃপক্ষের এই পোস্টে আলিয়া ভাট অত্যন্ত উচ্ছ্বসিত হন এবং তিনি সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন থেকে পোস্টটি সম্পর্কে মন্তব্য করা হয় ‘আইকনিক’।

এর আগে অস্কারের পেজে বলিউডের আরও কিছু দৃশ্য শেয়ার করা হয়েছে। যেমন, গত এপ্রিল মাসে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ছবির ‘দিওয়ানি হো গায়ি’ গানের ক্লিপ এবং জানুয়ারিতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির দৃশ্য শেয়ার করা হয়েছিল।

বর্তমান সময়ে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট অন্যতম। তিনি পরপর সফল ছবি উপহার দিয়ে চলেছেন এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। ইতিমধ্যে তিনি হলিউডের ছবিতেও কাজ করেছেন। আগামীতে তাকে ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ ছবিতে দেখা যাবে, যা মুক্তি পাবে আগামী ২৭ সেপ্টেম্বর।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু