রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

এবার নতুন এআই ব্যবস্থা আনছে মাইক্রোসফট

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ১০:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ১০:১০:০৬ অপরাহ্ন
এবার নতুন এআই ব্যবস্থা আনছে মাইক্রোসফট
মাইক্রোসফট একটি নতুন এআই সিস্টেম চালু করতে যাচ্ছে, যা ব্যবহারকারীদের কম্পিউটারে সম্পাদিত কাজ পর্যবেক্ষণ করতে সক্ষম। নতুন এই সিস্টেমে সংযোজিত হয়েছে এক ধরনের 'ফটোগ্রাফিক মেমরি', যা ব্যবহারকারীকে তার পিসিতে কী কাজ করেছেন বা কী দেখেছেন তা স্মরণ করিয়ে দেবে।

মাইক্রোসফটের দাবি, এই এআই সিস্টেমটি ব্যবহারকারীকে ভবিষ্যতে কী করতে চান, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 'উইন্ডোজ রিকল' নামে পরিচিত এই সিস্টেমটি মাইক্রোসফটের বিল্ট-ইন এআই টুল উন্নয়নের একটি উপায় হিসেবে দেখা হচ্ছে।

মাইক্রোসফট বলেছে, এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পিসিতে সম্পাদিত কাজ ও দেখা কন্টেন্ট ভার্চুয়ালি প্রবেশ করতে পারবেন, যা ফটোগ্রাফিক মেমরির মতো অনুভূতি দেবে।

তবে, এআই ব্যবস্থাটি কতটুকু ও কী ধরনের ডেটা সংগ্রহ করবে তা নিয়ে প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেরাই এআই সিস্টেমের ডেটা সংগ্রহের মাত্রা ও ধরন নির্ধারণ করতে পারবেন।

এই সপ্তাহে মাইক্রোসফটের আয়োজিত 'বিল্ড' সম্মেলনে বিভিন্ন নতুন ফিচার ও পণ্যের মধ্যে 'উইন্ডোজ রিকল' ছিল একটি প্রধান আকর্ষণ। এই সম্মেলনে উন্মোচিত বেশিরভাগ ফিচারই উইন্ডোজের বিভিন্ন এআই টুলে অন্তর্ভুক্ত করা হবে, যার মাধ্যমে দ্রুত নতুন ডকুমেন্ট তৈরি ও তথ্য অনুসন্ধান করা যাবে।

গুগল এবং মাইক্রোসফটের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার ওপেনএআইয়ের বড় ঘোষণার পরপরই এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলটের জন্যেও ওপেনএআই বিভিন্ন লার্জ ল্যাংগুয়েজ মডেল তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা