মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগ আবারও স্থগিত

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৭:২৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৬:৪৬ অপরাহ্ন
মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগ আবারও স্থগিত
মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক আনার প্রক্রিয়া পুনরায় বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমাথ রিফাথ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, মালদ্বীপের কিছু কোম্পানি জাল কাগজপত্র ব্যবহার করে শ্রমিক নিয়োগ করছিল। এই কারণেই এক মাস আগে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ স্থগিত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

দ্বীপ দেশটিতে অবৈধ অভিবাসনের সমস্যা দীর্ঘদিন ধরে চলমান। এই সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ‘কুরাঙ্গি’ নামে একটি বিশেষ অভিযান চালু করেছে।

এই অভিযানের অংশ হিসেবে ৭০০ জনেরও বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সলিহর প্রশাসনের সময় ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশটি বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন গত বছরের ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন।

ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য ১ লাখ ৩৯ হাজার ২২০টি ওয়ার্ক পারমিট বিদ্যমান ছিল, যার মধ্যে বৈধভাবে ওয়ার্ক পারমিট ফি পরিশোধ করে আছেন মাত্র ৩৯ হাজার ৪ জন।

একটি স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ থেকে ৯০ হাজার ৬৪২ জন শ্রমিক কর্মরত আছেন। মালদ্বীপের কর্মসংস্থান আইন অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশ থেকে শ্রমিক নিয়োগের কোটার পরিমাণ ১ লাখের কম।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান