G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

ইরানের প্রেসিডেন্টের রাইসির জানাজা সম্পন্ন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৬:৩৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৫:৩০ অপরাহ্ন
ইরানের প্রেসিডেন্টের রাইসির জানাজা সম্পন্ন
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যান্য কর্মকর্তাদের জন্য ইরান সরকার বেশ কয়েকটি জানাজার আয়োজন করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে নয়টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তাবরিজের জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি উপস্থিত ছিলেন এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় বলেন যে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শক্তিশালী নেতৃত্বে ইরান প্রেসিডেন্টের মৃত্যুর ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাহী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি জানান, তাবরিজের প্রথম জানাজার পর রাইসির মরদেহ পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে নিয়ে যাওয়া হবে। সেখানে বিকাল সাড়ে চারটায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মরদেহগুলো রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হবে এবং বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকালে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে। তেহরানের জানাজায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির উপস্থিতি আশা করা হচ্ছে এবং ওইদিন আরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মনসুরি আরও জানান যে, রাইসির মরদেহ বৃহস্পতিবার সকালে দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বিরজান্দে নিয়ে যাওয়া হবে এবং সন্ধ্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অষ্টম শিয়া ইমাম রেজার মাজারে রাইসির দাফন অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা