রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ১০:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ১১:০১:৩২ অপরাহ্ন
গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত
গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) দুপুরে পলাশবাড়ী থানার ওসি আজমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি আজমিরুজ্জামান জানান, সকালে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার বিরামেরভিটা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাপিয়া বেগম (৪৫) নামের ওই নারী নিহত হন, যিনি মৃত নুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরুল ইসলামের মেয়ে পাপিয়া বেগম ও তার ভাই আরিফুজ্জামানের সঙ্গে দীর্ঘদিন ধরে চাচা চান্দু মিয়া ও দুলা মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে পাপিয়া বেগম বাবার বাড়িতে আসেন। শনিবার সকালে চান্দু মিয়া ও দুলা মিয়া তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে গেলে পাপিয়ার ভাই আরিফুজ্জামান এতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পাপিয়া বেগম বিরোধ মেটাতে এগিয়ে আসলে দুলা মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় পাপিয়া বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার উদয় কুমার জানান, "ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার