শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যাকে না পাওয়া ছিল আফসোস’, সেই ঢাবি শিক্ষককেই জীবনসঙ্গী করলেন দীপ্তি হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪ দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, কর্মসূচির সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি চলবে ভ্রাম্যমাণ আদালত প্রেসিডেন্টের মেয়েকে এড়িয়ে বিতর্কের মুখে কলম্বিয়া অধিনায়ক রদ্রিগেজ আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু

প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ১০:৪৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ১০:৫৯:১১ অপরাহ্ন
প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অস্ত্র উদ্ধার
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিদ্বন্দ্বী নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং কর্মীদের উপর হামলার অভিযোগে স্থানীয় প্রশাসন তিনজনকে আটক করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।

শুক্রবার রাতে আনারস প্রতীকের প্রার্থীর আহত সমর্থক বাদী হয়ে স্থানীয় সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং সাংসদের পিএস আল আমিন হোসেনের ছেলে সাব্বির আহমেদের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

স্থানীয় প্রশাসন, অভিযোগ পাওয়ার পরপরই পূর্বধলা বাজারে অভিযান চালায়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. খবিররুল আহসানের নেতৃত্বে একটি হাইয়েজ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-১৫৮৮), দুটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৯টি রামদা, দুটি চাইনিজ কুড়াল এবং ১০টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়।

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং আনারস প্রতীকের প্রার্থী মাছুদ আলম টিপু অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য বিএনপির নেতা আসাদুজ্জামান নয়নের (দোয়াত কলম) প্রার্থীর পক্ষে পেশিশক্তি ব্যবহার করছেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. খবিররুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। ভাঙচুরের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ আটক করেছি।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যাকে না পাওয়া ছিল আফসোস’, সেই ঢাবি শিক্ষককেই জীবনসঙ্গী করলেন দীপ্তি

‘যাকে না পাওয়া ছিল আফসোস’, সেই ঢাবি শিক্ষককেই জীবনসঙ্গী করলেন দীপ্তি