শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

আগুনে পুড়ে ছাই ৮ বসত বাড়ি

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:০১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন
আগুনে পুড়ে ছাই ৮ বসত বাড়ি
আগুনে পুড়ে ৮টি বাড়ি ছাই হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। এতে ক্ষতি মত্রা এমন যে তাদের রান্নার সরঞ্জামও অবশিষ্ট নেই।
 
শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে। চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। বাবা-ছেলেসহ মোট ৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তারা অত্যন্ত গরিব। একমাত্র পরনের পোষাক ছাড়া কিছুই নেই তাদের। এমনকি তারা রান্নাবান্না করে খাবে সেই পরিস্থিতিও নেই। আজকের মধ্যেই তাদেরকে সহযোগিতা করা হবে।
 
ক্ষতিগ্রস্তরা বলেন, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। চোখের সামনে একে একে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমাদের কিছুই আর নেই। কেউ চাল-ডাল দিলেও রান্না করার সরঞ্জাম টুকুও নেই।
 
প্রবাসী শাহীনের স্ত্রী মুসলিমা খাতুন বলেন, আমার নগদ টাকাসহ সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। মুহূর্তেই আমাদের সব শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় থাকব, কী খাব বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
 
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইনতাজুল হক বলেন, ৮টি বাড়ির কোনো অস্তিত্ব নেই। নগদ টাকাসহ আসবাবপত্রসহ সব পুড়ে গেছে। এক বেলার খাবারও নেই তাদের। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা