শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায় এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগ, তথ্য নিতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন ঘরের মঞ্চে মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব থানায় হামলা-ভাঙচুরের পর ফেসবুক লাইভে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে বাড়ছে আত্মহত্যা, এ বছর ২৩ জন দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ

ফেরদৌস অতিথি হিসাবে নিউ ইয়র্কে মৌসুমীর বাসায়

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ০৯:০৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৪০:০১ অপরাহ্ন
ফেরদৌস অতিথি হিসাবে নিউ ইয়র্কে মৌসুমীর বাসায়
দুই দিনব্যাপী ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’ হলো নিউ ইয়র্কে।চিত্রনায়ক ও এমপি ফেরদৌস আহমেদ সেখানে উদ্বোধন করতে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান। আর সেখানে গিয়েই পুরনো বন্ধু, সহঅভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমীর সাথে দেখা! সে গল্প লিখে শেয়ার করেছেন ফেসবুকে।
 
এখন নিউ ইয়র্কেই থাকেন মৌসুমী। পুরনো বন্ধু সেই শহরে যাচ্ছেন, আর তাদের দেখা হবে না তা কী হয়! তাই এই অভিনেত্রী নিজের বাড়িতেই ফেরদৌসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নিজ হাতে রান্না করেও খাইয়েছেন! এমন গল্পই ফেরদৌস ভাগ করে নিয়েছেন ভক্ত-অনুরাগীদের সাথে।
 
নিউ ইয়র্কে মৌসুমীকে পেয়ে উচ্ছ্বসিত এই নায়ক বেশ কয়েকটি স্থিরচিত্রও শেয়ার করেছেন ফেসবুকে। যেগুলোতে মৌসুমীর বাসায় আপ্যায়নের মুহূর্তগুলোই ধরা পড়েছে।
 
ছবি শেয়ার করে ফেরদৌস সোমবারে লিখেন, “মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সাথে দেখা। নিউ ইয়র্কে। কী যে ভাল লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বুঝাতে পারবো না।”
 
এসময় ফেরদৌস বলেন, “মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা এবং আন্টি পরিবেশন করেছে, তারপর গল্পও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললো! আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা,কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে, এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক এটাই মন থেকে চাই।” 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায়

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায়