G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

ছেলের সুন্নতে খতনায় খাওয়ালেন এলাকাবাসীকে, নিলেন না কোন উপহার

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ১১:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:৩৯:০৪ অপরাহ্ন
ছেলের সুন্নতে খতনায় খাওয়ালেন এলাকাবাসীকে, নিলেন না কোন উপহার
সুন্নতে খতনার আনুষ্ঠানিকতায় অনেকেই খরচ করেন লক্ষ লক্ষ টাকা। অর্থ বা উপহার প্রাপ্তির প্রত্যাশাও করেন। অনুষ্ঠান শেষে লভ-ক্ষতির হিসাবও কষেন। তবে সমাজে প্রচলিত এমন অনৈসলামিক এসব নিয়মের উর্ধে গিয়ে ব্যতিক্রম দেখালেন পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা।

ছেলের সুন্নতে খতনায় খাওয়ালেন ছয়শতাধিক মানুষ। বিনিময়ে নিননি কোন অর্থ বা উপহার।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের কাছারপুর গ্রামের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে ছেলের চাচা এহসানুল হক। এ অনুষ্ঠানে মহিলা ও পুরুষদের আলাদা আলাদা ভাবে আপ্যায়ন করানো হয়।

ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, এমন আয়োজন করতে পেরে আমি অনিন্দিত। কারন বর্তমানে সুন্নতে খতনা অনুষ্ঠান গুলো হয়ে উঠছে ব্যবসায়ের মতো অর্থ উপার্জনের মধ্যম ও অনুষ্ঠানে নাচ গানের মাধ্যমে চলে অনৈসলামিক কার্যক্রম। অথচ ইসলামে সুন্নাত খতনায় এসবের কিছুই নেই। রয়েছে সুন্দর এক সংস্কৃতি। সমাজে অনেকেই আমাদের দিকে চেয়ে থাকে সুতরাং যদি ভালো কিছু করি তাহলে আশা করি অন্যদের কাছে অনুকরণীয় হতে পারে। তাই ইসলামি সংস্কৃতি প্রমোট করতেই আমাদের এ আয়োজন।

তিনি আরো বলেন, গরীব থেকে ধনী সকল শ্রেণির মানুষেরই মিলন স্থলে পরিনত হয়েছিলো অনুষ্ঠানটি। কোন ভেদাভেদ রাখিনি সকল শ্রেণির মানুষেকেই দাওয়াত করেছি। ছয় শতাধিক মানুষের খাবার আয়োজন ছিলো। আমার সামর্থ্য থাকলে আরো বড় করে করতাম। আলহামদুলিল্লাহ, প্রায় সবাই এসেছিলো। যেহুতু ইসলামে সুন্নতে খতনার আপ্যায়নে অর্থ বা উপহার নেওয়ার কোন বিধান নেই তাই দাওয়াত করার সময়ই সবাইকে এসব আনতে না করেছিলাম।

উপি সদস্য বলেন, সবাইকে বলবো আপনাদের সমর্থ থাকলে যতটুকুই করবেন ইসলামিক নিয়মের মধ্যে করবেন। আমার ছেলের জন্য সবার কাছে দোয়া প্রত্যাশি, ও যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে।

ছেলের চাচা এহসানুল হক বলেন, আমার মেম্বর ভাই সব সময়ই গ্রামের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন। তার ইচ্ছা ছিলো ইসলামিক নিয়ম অনুযায়ী ছেলের সুন্নতে খতনা করবে। কোন ধরনের অর্থ নিবে না। সেই হিসাবে আমরা পরিবার থেকে সবাই মিলে আজকের এ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কাজ করেছি।

অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যানগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর মাঝে উপস্থিত আলেমগন এমন আয়োজনের প্রসংশা করে ছেলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এলাকাবাসীও তাদের এমন আয়োজনে অতন্ত্য খুশি। তারাও চান তাদের সন্তানদের সুন্নতে খতনা অনুষ্ঠান এভাবে করাতে।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কাছারপুর গ্রামের মো: মিজানুর রহমান মোল্লা ও শামীমা আক্তার প্রিয়া দম্পতির প্রথম সন্তান রুসানুর রহমান ওয়ালীদ। তার সুন্নতে খতনা ঘিরেই এ আয়োজন ছিলো। সে চতুর্থ শ্রেণির ছাত্র।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা