সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চিকিৎসক নেতাদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ১২:২৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ১১:২২:৪৯ অপরাহ্ন
চিকিৎসক নেতাদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
চট্টগ্রামে রোগীর স্বজনদের হামলায় মারধরের কারণে চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর মাথায় রক্তক্ষরণের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি থাকা এই চিকিৎসকের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। । রক্তক্ষরণ হলে বড় ধরনের বিপদ হতে পারে। সেজন্য তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত রোববার (১৪ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশু মারা যাওয়ার ঘটনায় চিকিৎসককে বেধড়ক মারধর করেন রোগীর স্বজনরা। গুরুতর আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। এরপর থেকে এখনো আইসিইউতে ভর্তি আছেন ওই চিকিৎসক।

এ ঘটনায় চিকিৎসকদের একাধিক সংগঠন নিন্দা জানিয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চিকিৎসক নেতারা। পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন করার তাগিদ দিচ্ছেন তারা।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রিজোয়ান রেহান বলেন, ‘এসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা অগ্রসরমান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক হুমকিতে ফেলে দিচ্ছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সব চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত না হলে রোগীদের সেবাদানে ব্যাঘাত ঘটবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান ডা. হারুন উর রশিদ ঢাকা পোস্টকে বলেন, ‘মারধরে মেডিকেল সেন্টারের চিকিৎসক রিয়াজ উদ্দিনের সাব কংজাংটিভাল হেমোরেজ (চোখে তীব্র রক্তক্ষরণ) হয়েছে। পাশাপাশি তিনি মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া তার মাথায় রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। তাই তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার