সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সার্কের মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৪ ১০:০৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৪ ১০:০৭:৩১ অপরাহ্ন
নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সার্কের মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারী সফর করেন এবং ০৮ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

আলোচনার শুরুতে, মহাসচিব গুতেরেস রাষ্ট্রদূত সারওয়ারকে স্বাগত জানান এবং সার্কের সাথে সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের ইচ্ছা প্রকাশ করেন, কারন সার্ক "বৈশ্বিক জনসংখ্যার একটি বড় অংশ" প্রতিনিধিত্ব করে।

তার সূচনা বক্তব্যে, রাষ্ট্রদূত সারওয়ার ২০০৪ সাল থেকে জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থা হিসাবে সার্কের প্রতি জাতিসংঘের দৃঢ় প্রতিশ্রুতি এবং সমর্থনের প্রশংসা করেন।

সার্কের সফররত মহাসচিব সার্ক ও জাতিসংঘের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তি সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। এ প্রসংগে সার্কের সাথে UNDP, FAO, UNEP, UNISDR, UNESCAP, UNTAD, UNICEF, UNESCO, WHO, UNAIDS, UNFPA এবং UNWOMEN সহ জাতিসংঘের সংস্থাগুলির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে তা উল্লেখ করে রাষ্ট্রদূত সারওয়ার আরও বলেন যে এইগুলির বেশ কয়েকটি সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন ও পরিবর্ধ প্রয়োজন।

অদুর ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রে সমুহ পূনঃনির্ধারন ও সম্প্রসারণ এবং উভয় সংস্থার মধ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, রাষ্ট্রদূত সারওয়ার কাঠমান্ডুতে সার্ক সচিবালয় এবং জাতিসংঘের সংস্থাগুলির একটি যৌথ বুদ্ধিভিত্তিক বৈঠকের প্রস্তাব করেন।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে মহাসচিব গুতেরেস সার্ক সচিবালয় ও  জাতিসংঘের সদর দপ্তরের মধ্যে সরাসরি সংযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। কার্যকর সেক্টরাল কোঅপারেশনের স্বার্থে জাতিসংঘ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্ক সচিবালয়কে সংযুক্ত করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে তার অফিসকে নির্দেশ দেন।

সচিবালয়ের কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাকে টেকসই করার লক্ষ্যে রাষ্ট্রদূত সারওয়ার সার্ক সচিবালয়ের কর্মকর্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ করেন।

বৈঠকে সেক্রেটারি জেনারেল গুতেরেস সার্কের প্রতি জাতিসংঘের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস পূনর্ব্যাক্ত করেন এবং উভয় কর্মকর্তা আগামী বছরগুলিতে সার্ক এবং জাতিসংঘের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও উন্নত করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার