বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

মালয়েশিয়ায় দক্ষ পেশাজীবি ও ছাত্র-গবেষকদের তালিকা প্রণয়নে গুরুত্বারোপ বাংলাদেশ হাইকমিশনের

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৪ ১১:৫৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৪ ১১:৫৮:০০ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় দক্ষ পেশাজীবি ও ছাত্র-গবেষকদের তালিকা প্রণয়নে গুরুত্বারোপ বাংলাদেশ হাইকমিশনের
রাজধানী কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামিম আহসান বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশীরা শুধু শ্রমিক নয় বরং তারা দক্ষ পেশাজীবি হয়েও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুনামের সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, প্রবাসে হাইকমিশন সবার আস্থার জায়গা, আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে সার্বক্ষনিক কাজ করছি। এরপরও কোন অভিযোগ থাকলে হাইকমিশনকে অবহিত করার পরামর্শ দেন বর্ষীয়ান এ কূটনীতিক। এসময় শুধু শ্রমিক নয় মালয়েশিয়ায় বিপুল পরিমান বাংলাদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকৌশলি, আইটি এমনকি গবেষক হিসাবেও কাজ করছে যাদের তালিকা প্রণয়ন করায় দুতাবাশকে সহযোগিতা করার আহবান জানান তিনি। এ ছাড়াও মালয়েশিয়ায় অধ্যায়নরত বিদেশী শিক্ষার্থীদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে  আসা বলেও জানান হাইকমিশনার। বৃহস্পতিবার মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন। এসময় প্রবাসী ও দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অধিক গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

আরটিভি'র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু'র সঞ্চালনায় প্রবাসী সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, যুগান্তর ও যমুনা টিভি'র মালয়েশিয়া প্রতিনিধি শেখ আহমাদুল কবির। সভাপতি'র বক্তব্যে তিনি বলেন, প্রবাসে দেশের সম্মান সমুজ্জল রাখতে কাজ করে যাচ্ছে প্রবাসী সাংবাদিকরা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রবাসীদের সুখ-দু:খ, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প উঠে আসে বলেও মন্তব্য করেন, তিনি। এসময় সাম্প্রতিক সময়ে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোয় হাইকমিশনকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্টানে ই-পাসপোর্ট কবে চালু হবে এ বিষয়ে মান্যবর হাইকমিশনারকে সাংবাদিকরা অবহিত করলে, হাইকমিশনার ঈদের পরপরই মালয়েশিয়াতে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে বলেও  জানান তিনি।

অনুষ্ঠানে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, ডিফেন্স উইং কমোডর মো: হাসান তারিক মন্ডল, কাউন্সির  (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ উপস্থিত ছিলেন।
 প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাইটিভি ও বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল মামুন, এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, এশিয়া টিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, ডিবিসি টিভি প্রতিনিধি মোহাম্মদ আলি, একুশে টিভি প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, মানব জমিন প্রতিনিধি আরিফুল ইসলাম, ওআইসি টুডে প্রতিনিধি সাঈদ হক, এসএটিভি প্রতিনিধি বাপ্পি কুমার দাস, দ্যা নিউজ প্রতিনিধি শওকত হোসেন জনি, কালের কন্ঠ প্রতিনিধি ইমরান হাসান ও দৈনিক সকল সংবাদ এর প্রধান সম্পাদক, আরজি উলফি মিথুন।

এসময় পবিত্র মাহে রমজানে দেশ ও প্রবাসে থাকা সকলের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী