মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

বাংলাদেশের সৈকত আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ১০:৩৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১১:৪৫:০৫ অপরাহ্ন
বাংলাদেশের সৈকত আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার
আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে জায়গা পেলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যা দেশের ক্রিকেটের জন্য এক আনন্দের খবর। 

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আইসিসি’র তরফেই। তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, সৈকতই প্রথম যিনি বাংলাদেশি হিসেবে অনন্য এই গৌরব অর্জন করলেন।

২০০৬ সাল থেকে আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেলে রয়েছেন সৈকত। ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন। এ পর্যন্ত তিনি ছেলেদের ১০টি টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৬৩টি ওডিআই এবং ৪৪টি টি-২০ ম্যাচও পরিচালনা করেছেন। এছাড়া নারীদের ১৩টি ওডিআই আর ২৮টি টি-২০ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার।

আইসিসি’র প্রেস রিলিজে সৈকতের মন্তব্যও দেয়া হয়েছে। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এলিট প্যানেলের আম্পায়ার হওয়া চরম গৌরবের, তা বলতেও ভোলেননি। এজন্য আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ জানান সৈকত।

শরফুদ্দৌলা ইবনে সৈকতের এলিট প্যানেলে অন্তর্ভূক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিসিবিও। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এটিকে অনন্য অর্জন বলে উল্লেখ করেছেন। বলেছেন, সৈকতকে দেখে এখন অনেকেই আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ে উদ্বুদ্ধ হবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়