রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

যেভাবে পরিষ্কার করলে পিতলের থালা হবে চকচকে

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১১:০৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১২:৫৬:৪১ অপরাহ্ন
যেভাবে পরিষ্কার করলে পিতলের থালা হবে চকচকে
যাদের বাসায়ই বেশ পুরানো পিতলের থালা-বাটি আছে তাদের এসব বাসনের কালচে দাগ ওঠাতে যেন রিতিমত ঘাম ঝরে যায়। কালচে দাগ থাকা এসব পাত্রে কিছু অন্যের সামনে পরিবেশন করাটা মোটেও ভাল লাগে না। তাই আজ জানাবো কি ভাবে খুব সহজে কালচে দাগ দূর করে পাত্র গুলো চকচকে ও পরিবেশন উপযোগী করবেন। 

যেভাবে পরিষ্কার করবেন এসব থালা-বাটি:

লেবু ও নুনের স্ক্রাব: পিতলের বাসন পরিষ্কার করার জন্য বাসন পরিষ্কার করার তরল সাবানের সঙ্গে সামান্য লবণ আর লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার বাসনে মিশ্রণটি ভাল করে মাখিয়ে রেখে দিন মিনিট দশেকের জন্য। তার পর স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। পিতলের বাসন একেবারে চকচক করবে।

ভিনিগার আর বেকিং সোডার মিশ্রণ: পিতলের বাসন ঝকঝকে করে তুলতে ভিনিগার আর বেকিং সোডার মিশ্রণ দারুণ কাজে আসে। দুটি উপাদানই সম পরিমাণে নিয়ে একটি বাটিতে ভাল করে মিশিয়ে নিন। এবার স্পঞ্জে মিশ্রণটি নিয়ে ভাল করে বাসনে মাখিয়ে নিন, মিনিট পনেরো পর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

টোম্যাটো সস: পকোড়া হোক কিংবা নুডল্‌সের সঙ্গে খাওয়ার জন্য প্রায় প্রতিটি হেঁশেলেই টোম্যাটো সস্ থাকে। পিতলের বাসন পরিষ্কার করতে এই সসই কাজে আসতে পারে। একটি সুতির কাপড়ে বেশি করে সস নিয়ে বাসনের গায়ে মাখিয়ে নিন। মিনিট দশেক পরে ভাল করে ঘষে ঘষে পানি ধুয়ে নিন। এই উপায়ে পরিশ্রম কিংবা কোনও রকম ঝক্কি ছাড়াই পিতলের বাসন ঝাঁ-চকচকে হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার