বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

২৫ ইঞ্চির জ্যান্ত কুঁচিয়া ছিল জেলের পেট

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ০২:২০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১২:৫৫:৩৬ অপরাহ্ন
২৫ ইঞ্চির জ্যান্ত কুঁচিয়া ছিল জেলের পেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক জেলের পেট থেকে একটি জীবিত কুঁচিয়া মাছ বের করা হয়েছে। জয়ার দৈর্ঘ্য ২৫ ইঞ্চি। মাছ ধরতে গিয়ে কাদায় আটকে গেলে কুঁচিয়াটি পায়ুপথে জেলের শরীরে প্রবেশ করে বলে জানায় হাসপাতালের চিকিৎসক ।

রোববার (২৪ মার্চ) রাতে হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক কাজী জানে আলমের নেতৃত্বে এ অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী। রোগী সামর মুণ্ডা (৫৫) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গগা চা বাগানের বাসিন্দা ধন মুণ্ডার ছেলে। তিনি পেশায় একজন জেলে।

এ অস্ত্রোপচারে সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর অংশগ্রহণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সামর মুণ্ডা বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে বিক্রি করেন। ২৩ মার্চ তিনি স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছের একটি পানিতে পড়ে যায় এবং আরেকটি কাদায় পড়ে।

তখন পায়ুপথ দিয়ে কিছু একটা ঢুকছে এমনটা অনুভব করেন সামর মুণ্ডা। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে বাড়িতে গিয়ে পেটে তীব্র ব্যথা অনুভব করেন। রোববার স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সমানী হাসপাতালে চিকিৎসকরা তার কথা শুনে এক্সের মাধ্যমে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান। পরে জ্যেষ্ঠ চিকিৎসকদের পরামর্শে সামর মুণ্ডাকে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে অধ্যাপক কাজী জানে আলমের নেতৃত্বে চিকিৎসকরা এক ঘণ্টা ৪০ মিনিট অস্ত্রোপচার চালিয়ে সামর মুণ্ডার পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া মাছ বের করেন।

চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী বলেন, “ঘটনাটি অপ্রত্যাশিত ও কঠিন ছিল; যা আমাদের টিম ভালোভাবে সম্পন্ন করেছে। রোগী পুরোপুরি সুস্থ আছেন; বর্তমানে ওই রোগী হাসপাতালের চার তলার ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।”

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী