রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রাবির আইবিএসসি-এ এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ল

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১০:৩৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১২:৫৪:৪৪ অপরাহ্ন
রাবির আইবিএসসি-এ এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ল
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদী এমফিল ও তিন বছর মেয়াদী পিএইচডি কোর্সে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি)। আবেদনের সময় বেড়েছে ১ মাস ৬ দিন । আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩০ এপ্রিল পর্যন্ত।

ভর্তিপ্রাপ্ত গবেষকগণ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক একাডেমিক কমিটির নির্ধারিত ফি দিবে। এমফিলে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং পিএইচডিতে ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাসিক ফেলোশিপ মিলবে।

এমফিল কোর্সে ভর্তির যোগ্যতাঃ জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়গুলো এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
 
পিএইচডি কোর্সে ভর্তির যোগ্যতাঃ জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
 
এমফিল/পিএইচডি প্রোগ্রামে খণ্ডকালীন গবেষনাঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে একজন আবেদনকারী এমফিল/পিএইচডি প্রোগ্রামে খণ্ডকালীন গবেষক (Part Time Research) হিসেবে ভর্তি হতে পারবেন। খণ্ডকালীন গবেষকের গবেষণাকালীন আবশ্যিক নেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। তবে এমফিল/পিএইচডি প্রোগ্রামে কোর্সওয়ার্কের ৫০ শতাংশ সশরীর উপস্থিত থেকে, ৫০ শতাংশ অনলাইনে এবং পরীক্ষায় সশরীর উপস্থিত থেকে ব্লেন্ডড পদ্ধতি সম্পন্ন করতে হবে।
 
এমফিল প্রোগ্রাম ন্যূনতম ৩ (তিন) বছর থেকে সর্বোচ্চ ৬ (ছয়) বছর এবং পিএইচডি প্রোগ্রাম ন্যূনতম ৫ (পাঁচ) বছর থেকে সর্বোচ্চ ৮ (আট) বছরের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে এমফিল/পিএইচডির অন্য বিধি খণ্ডকালীন গবেষকদের জন্য প্রযোজ্য হবে। খণ্ডকালীন গবেষককে আইবিএসসি থেকে কোনো ধরনের স্কলারশিপ/আর্থিক অনুদান/ নিয়মিত গবেষকের সুবিধাদি প্রদান করা হবে না।

আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। ভর্তির প্রাথমিক আবেদনপত্রে সরবরাহ করা তথ্যাদি ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের জেভাবে করবেনঃ আবেদন ফরম পূরণ অনলাইনে করা যাবে। এ জন্য http://www.mphibscru.com/admission/MPH পোর্টালের ভর্তি অপশন থেকে M.Phil অথবা Phd নির্বাচন করতে হবে। যথাযথভাবে সব তথ্য পূরণের পর আবেনদকারীকে এই পোর্টালের পছন্দমতো অপশনের মাধ্যমে অর্থ ২,০৫০/- (দুই হাজার পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র দাখিল সম্পন্ন হবে না।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার