G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

তিতুমীর কলেজ সাংবাদিকের উপর নৃশংস হামলা, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৫:২৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ০৯:১৫:০১ পূর্বাহ্ন
তিতুমীর কলেজ সাংবাদিকের  উপর নৃশংস হামলা, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা
তিতুমীর কলেজ ছাত্রলীগ কর্তৃক সাংবাদিক সাব্বির আহমেদের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম।

শনিবার ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি জিএম ফয়সাল আলম ও সাধারণ সম্পাদক রাশেদুল হক বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হত্যার উদ্দ্যেশে পরিকল্পিত এ হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বিভিন্ন গণমাধ্যমে এ হামলায় জড়িত হিসেবে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নাম এসেছে। এরইমধ্যে একজনকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হামলার ঘটনায় ছাত্রলীগ ও কলেজ প্রশাসন কোনোভাবে দায় এড়াতে পারে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাব্বির আহমেদ ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সদস্য ও একজন পেশাদার সাংবাদিক। তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিরও সাবেক সভাপতি। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা