বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

বিজেপির পঞ্চম প্রার্থী তালিকার চমকে বলিউডের কুইন কঙ্গনা

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৩:৪১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৮:০৮:৫২ পূর্বাহ্ন
বিজেপির পঞ্চম প্রার্থী তালিকার চমকে বলিউডের কুইন কঙ্গনা
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। চমকে ভরপুর এই প্রার্থী তালিকা । বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত রয়েছেন সেই চমকে। তিনি বিজেপির হয়ে মান্ডি থেকে লড়াই করবেন। এর আগে তিনি বহুবার বিজেপির সমর্থনে নানা পোস্ট করেছেন। তখন থেকেই অনেকেই অনুমান করেছিলেন যে তিনি হয়তো রাজনীতিতে পা রাখতে চলেছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

কঙ্গনা জন্মদিনের পরের দিনই এল এই চমক। এবার বিজেপির প্রার্থী হচ্ছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এবার মান্ডি কেন্দ্র থেকে পদ্মফুলের হয়ে লড়াই করবেন । বিজেপির তরফে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে আনা হয় তাদের পঞ্চম প্রার্থী তালিকা। সেখান থেকেই জানা মান্ডি থেকে লড়াই করছেন কঙ্গনা।

এই লোকসভা নির্বাচনের মাধ্যমেই রাজনীতিতে পা রাখলেন বলিউডের কুইন। তিনি নানা সময় বিজেপির হয়ে নানা কথা, তথ্য প্রচার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় তিনি বরাবরই পঞ্চমুখ। ফলে অনেকেই অনুমান করেছিলেন যে তিনি আজ না হয় কাল রাজনীতির মাঠে আসবেনই। অবশেষে সেই অনুমান সত্য হয়।

বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা

উজিয়ারপুর থেকে লড়াই করবেন নিত্যানন্দ রাই। গিরিরাজ সিং বেগুসরাই থেকে লড়বেন, রবি শঙ্কর প্রসাদ পাটনা সাহিবের প্রার্থী। কঙ্গনা রানাওয়াত মান্ডির প্রার্থী, নবীন জিন্দল লড়াই করবেন কুরুক্ষেত্র থেকে। দুমকা থেকে এবার লড়াই করবেন সীতা সোরেন। সম্বলপুর থেকে লড়ছেন ধর্মেন্দ্র প্রধান, প্রতাপ সারঙ্গী এবার বালাসোরের প্রার্থী। পুরি থেকে লড়ছেন সম্বিত পাত্র, অপরাজিতা সারঙ্গী লড়ছেন ভুবনেশ্বর থেকে। আর মিরাট থেকে বিজেপির প্রার্থী অরুণ গোভিল।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী