মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

আইটি খাতে ৩৫০ কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্য পাকিস্তানের

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ১১:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন
আইটি খাতে ৩৫০ কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্য পাকিস্তানের
পাকিস্তান তথ্যপ্রযুক্তি পরিষেবা রফতানি খাতে ৩৫০ কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষ করে সৌদি আরবের একাধিক সংস্থার সঙ্গে চুক্তি দেশটির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিতে সাহায্য করছে বলে মন্তব্য খাতসংশ্লিষ্টদের। খবর আরব নিউজ।

দক্ষিণ এশিয়ার দেশটি বছরের শুরুতেই আইটি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে। গত ফেব্রুয়ারিতে ২৫ কোটি ৭০ কোটি ডলার আয়ের রেকর্ড করেছে। এটি গত বছরের একই মাসের তুলনায় ৩২ শতাংশ বেশি। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে আইটি রফতানি আগের ১২ মাসের গড় আয় ২৩ কোটি ৩০ লাখ ডলারের চেয়ে বেশি ছিল।

এ বিষয়ে পাকিস্তানে পরিষেবা রফতানিকারকরা স্থানীয় কোম্পানির সহায়তায় সরকারের প্রণয়ন করা নীতিমালার প্রশংসা করেন। তাদের মতে, তথ্যপ্রযুক্তিবান্ধব নীতিমালা পাকিস্তানের প্রযুক্তি খাতের কর্মীদের দেশে অর্থ ফিরিয়ে আনতে উৎসাহিত করছে। সেই সঙ্গে দেশটিতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিশেষ ফোরাম গঠন বিদেশী প্রতিষ্ঠানকে পাকিস্তানের সঙ্গে কাজ করতে উৎসাহ দিচ্ছে।

চলতি মাসে রিয়াদে অনুষ্ঠিত হয় প্রযুক্তিবিষয়ক এলইএপি প্রদর্শনী। সেখানে অংশ নেয় পাকিস্তানের কয়েক ডজন প্রতিষ্ঠান। ওই আয়োজনের মাধ্যমে দুই দেশের সংস্থাগুলো নতুন কিছু চুক্তিতে উপনীত হয়। এ বিষয়ে পাকিস্তান সফটওয়্যার হাউজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জোহাইব খান জানান, ৮০ লাখ থেকে ১ কোটি ডলারের পর তারা ৭-৮ কোটি ডলারের প্রকল্পের জন্য প্রস্তুত হচ্ছেন।

তিনি জানান, আগামী দুই বছরে সৌদি আরবে প্রায় ১০ কোটি ডলারের তথ্যপ্রযুক্তি পরিষেবা রফতানি করবে পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব আশাবাদ ব্যক্ত করেছেন, দেশটির তথ্যপ্রযুক্তি রফতানি এ বছর ৩২৫ কোটি ডলারে পৌঁছাতে পারে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়