রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি পরাঘাত পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, আগুন ও ভাঙচুর শতাধিক মানুষ হত্যার অভিযোগে জিয়াউল আহসানের মামলা, আসামিপক্ষের যুক্তিতর্ক আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পাকিস্তান সফর শেষে ভোরে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির গোপালগঞ্জে নৈরাজ্য ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় আইনশৃঙ্খলা বাহিনীর ফ্যাসিবাদের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা স্বর্ণের দাম আবার বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ টাকা মক্কা চুক্তি নিয়ে বৈঠকে তিন দেশের ঐক্যের কথা জানালেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের পোশাকের অর্ডার পাচ্ছে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াও কয়েক ক্যান বিয়ারের কারণে উড়োজাহাজ জব্দ, বিচার চাইতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পাইলট কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের আন্দালুসিয়া থেকে জাতীয় রাজনীতি, স্পেনে প্রভাব বাড়ছে কট্টর ডানপন্থি ভক্সের নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন মিমি, ৫ ডিসেম্বর পাহাড়ে মালাবদল ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

শতাধিক মানুষ হত্যার অভিযোগে জিয়াউল আহসানের মামলা, আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৯:৫০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৯:৫০:৫১ পূর্বাহ্ন
শতাধিক মানুষ হত্যার অভিযোগে জিয়াউল আহসানের মামলা, আসামিপক্ষের যুক্তিতর্ক আজ

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও শতাধিক মানুষ হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 

জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে যুক্তি উপস্থাপনের কথা আসামির আইনজীবীদের।
 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শেষ করে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায়। এরপর মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
 

রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজি এমএইচ তামিম।
 

অ্যাটর্নি জেনারেল তাঁর বক্তব্যে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপকতা বোঝাতে ‘সমুদ্রসমান’ শব্দটি ব্যবহার করেন। প্রাণহানি ও স্বজনহারা পরিবারগুলোর দুর্ভোগের কথা তুলে ধরে তিনি যুক্তি দেন, একজন ব্যক্তিকে একবারের বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ নেই। এ কারণে তিনি ট্রাইব্যুনালের কাছে আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা চান।
 

বৃহস্পতিবারের শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
 

জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। নিরাপত্তাজনিত কারণে তিনি ওই দিন ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি পরাঘাত

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি পরাঘাত