পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষ করে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে স্পিকার ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ।
স্পিকারকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ২৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ।
সংসদীয় প্রতিনিধিদলে তাঁর সফরসঙ্গী ছিলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
