বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন ঘরের মঞ্চে মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব থানায় হামলা-ভাঙচুরের পর ফেসবুক লাইভে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে বাড়ছে আত্মহত্যা, এ বছর ২৩ জন দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামছে ১১ দল টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২ জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার টাকা

ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১২:০২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১২:০২:৩৭ অপরাহ্ন
ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ

ইউক্রেনে যুদ্ধ শেষ হলেও রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনায় অটল থাকবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের জ্বালানিবিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন জানিয়েছেন, শান্তি আলোচনার ফল যা-ই হোক, এ সিদ্ধান্ত নেবে ইউরোপ নিজেই।
 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউরোনিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে জর্গেনসেন এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, রাশিয়ার ওপর তাঁর আস্থা নেই এবং সিদ্ধান্তটি একান্তই তাঁর হাতে থাকলে তিনি দেশটি থেকে কোনো জ্বালানিই কিনতেন না।
 

ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মস্কোর সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে। শান্তিচুক্তি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে রাশিয়ার ফেরার সম্ভাবনা নিয়েও কথা উঠেছে।
 

জর্গেনসেন বলেন, ওয়াশিংটন ও মস্কো কোনো সমঝোতায় পৌঁছালেও তাতে ইইউর আইন বদলাবে না। ইউরোপীয় কমিশন, ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিলের নিজস্ব প্রক্রিয়ায় জোটের আইন তৈরি হয়।
 

রুশ গ্যাস আমদানি স্থায়ীভাবে বন্ধ করতে ইইউ আইন করেছে। জর্গেনসেনের ব্যাখ্যায়, নিষেধাজ্ঞা বহাল রাখতে প্রতি ছয় মাসে তা নবায়ন করতে হয়। যুদ্ধ শেষ হলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, কিন্তু তাতে গ্যাস আমদানি বন্ধের আইনটির কার্যকারিতা শেষ হবে না।
 

ইইউর হিসাবে, জোটের গ্যাস আমদানিতে রাশিয়ার অংশ একসময় ছিল ৪৫ শতাংশ, যা এখন প্রায় ১০ শতাংশে নেমেছে। ২০২৭ সালে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার লক্ষ্য রয়েছে জোটটির।
 

সূত্র: ইউরোনিউজ


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন