সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামছে ১১ দল টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২ জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার টাকা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১০:১৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১০:১৪:০৬ পূর্বাহ্ন
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন।
 

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।
 

ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, রাত সাড়ে ৩টার দিকে তাঁর খাগড়াছড়ির বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেন এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
 

তাঁর ভাষ্য অনুযায়ী, আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল হামলাকারীদের। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
 

সাদিক কায়েম বলেন, এ ঘটনায় তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এ জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
 

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পক্ষের ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন।
 

তিনি বলেন, পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও রাতের আঁধারে হামলার মতো ঘটনা ঘটিয়ে তাঁরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। তবে এসব কর্মকাণ্ড তাঁদের আন্দোলন থেকে পিছিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেন ডাকসু ভিপি।
 

সাদিক কায়েম তাঁর পোস্টে আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না। দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন ঠেকানোর বিষয়ে নিজেদের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার

চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার