সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার

ডুয়াম কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন মালয়েশিয়ায়

  • আপলোড সময় : ২২-০৩-২০২৪ ০৫:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০৯:২৩:৩১ অপরাহ্ন
ডুয়াম কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন মালয়েশিয়ায়
বাংলার ঐতিহ্যবাহী বৈশাখ মাসে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) আয়োজন করতে যাচ্ছে মেগা ইভেন্ট, "Honoring Bangladeshi Excellence in Education and Community Engagement in Malaysia 2024" ২৮শে এপ্রিল ২০২৪ শনিবার কুয়ালালামপুরের দামাই ট্রেন স্টেশনের পাশে ক্লাব আমান নামক ভেন্যুতে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

উক্ত প্রোগ্রাম উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হলো। সংবাদ সম্মেলনে আপকামিং এই প্রোগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠন ডুয়াম। বৃহস্পতিবার (২১শে মার্চ ২০২৪) সন্ধ্যায় কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির আহবায়ক সুরাইয়া নাহার ইয়াসমিন এবং সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সম্মানিত প্রফেসর . জহুরুল ইসলাম, ডুয়ামের সহ সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহীম সহ ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব জিল্লুর রহমান, আরিজ উলফি মিথুন, সম্রাট সফিউল্লাহ, রেবেকা সুলতানা জেরিন, ফাওজিয়া ম্যাডাম, অপর্ণা ম্যাডাম, নিয়াজ মাখতুম, . সোহেলা মোস্তারি, ইসমাত জাহান ঈশিতা, আনিকা ইসলাম অর্পা, মোহাম্মদ দীপু, . খালেদ হোসেন, হাসানুল বারি এবং মোহাম্মদ আসাদুজ্জামান জুম্মন।

আয়োজকরা জানান, ২৮শে এপ্রিল ২০২৪ দুপুর .৩০ হতে রাত .৩০ পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজকরা এও জানান এই প্রোগ্রামের মুল উদ্দেশ্য হলো মালায়েশিয়াতে যে সমস্ত বাংলাদেশীরা শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তাদেরকে উৎসাহিত  এবং সকলের কাছে পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ডিং করা। অনুষ্ঠানে বাংলাদেশী ভিআইপি ছাড়াও মালয়েশিয়ার ভিআইপি গেস্ট উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে অসাধারণ বাংলাদেশীদের অবদান তুলে ধরা হবে। 

সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয় যে, যেহেতু বৈশাখ মাসে প্রোগ্রামটি হবে তাই বৈশাখকে উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যেখানে পারফর্ম করবে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশী  শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশী।

উল্লেখ্য ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশেন মালয়েশিয়া (ডুয়াম) প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সংগঠনের নিজস্ব ফান্ড থেকে প্রতিবছরই অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি সহায়তা এবং স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়াও সমাজের অবহেলিত এবং অসহায় মানুষদের নিয়মিতভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। এবারই প্রথমবারের মত এত বড় একটি আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?

শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা?