বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

ডুয়াম কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন মালয়েশিয়ায়

  • আপলোড সময় : ২২-০৩-২০২৪ ০৫:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০৯:২৩:৩১ অপরাহ্ন
ডুয়াম কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন মালয়েশিয়ায়
বাংলার ঐতিহ্যবাহী বৈশাখ মাসে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) আয়োজন করতে যাচ্ছে মেগা ইভেন্ট, "Honoring Bangladeshi Excellence in Education and Community Engagement in Malaysia 2024"। ২৮শে এপ্রিল ২০২৪ শনিবার কুয়ালালামপুরের দামাই ট্রেন স্টেশনের পাশে ক্লাব আমান নামক ভেন্যুতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

উক্ত প্রোগ্রাম উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হলো। সংবাদ সম্মেলনে আপকামিং এই প্রোগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠন ডুয়াম। বৃহস্পতিবার (২১শে মার্চ ২০২৪) সন্ধ্যায় কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে’র এ সংবাদ সম্মেলনে সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির আহবায়ক সুরাইয়া নাহার ইয়াসমিন এবং সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সম্মানিত প্রফেসর ড. জহুরুল ইসলাম, ডুয়ামের সহ সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহীম সহ ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব জিল্লুর রহমান, আরিজ উলফি মিথুন, সম্রাট সফিউল্লাহ, রেবেকা সুলতানা জেরিন, ফাওজিয়া ম্যাডাম, অপর্ণা ম্যাডাম, নিয়াজ মাখতুম, ড. সোহেলা মোস্তারি, ইসমাত জাহান ঈশিতা, আনিকা ইসলাম অর্পা, মোহাম্মদ দীপু, ড. খালেদ হোসেন, হাসানুল বারি এবং মোহাম্মদ আসাদুজ্জামান জুম্মন।

আয়োজকরা জানান, ২৮শে এপ্রিল ২০২৪ দুপুর ৩.৩০ হতে রাত ৮.৩০ পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজকরা এও জানান এই প্রোগ্রামের মুল উদ্দেশ্য হলো মালায়েশিয়াতে যে সমস্ত বাংলাদেশীরা শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তাদেরকে উৎসাহিত  এবং সকলের কাছে পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ডিং করা। অনুষ্ঠানে বাংলাদেশী ভিআইপি ছাড়াও মালয়েশিয়ার ভিআইপি গেস্ট উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে অসাধারণ বাংলাদেশীদের অবদান তুলে ধরা হবে। 

সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয় যে, যেহেতু বৈশাখ মাসে প্রোগ্রামটি হবে তাই বৈশাখকে উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যেখানে পারফর্ম করবে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশী  শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশী।

উল্লেখ্য ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশেন মালয়েশিয়া (ডুয়াম)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সংগঠনের নিজস্ব ফান্ড থেকে প্রতিবছরই অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি সহায়তা এবং স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়াও সমাজের অবহেলিত এবং অসহায় মানুষদের নিয়মিতভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। এবারই প্রথমবারের মত এত বড় একটি আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড